খেলাধুলা

৫০ ওভারের খেলায় শামি ও সিরাজের পাশে দাঁড়িয়েছেন বুমরাহ !

নিজস্ব সংবাদদাতা : শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ, বাবর আজম, ও মহম্মদ রিজওয়ানদের ব্যাটিংয়ের পাল্লা ভাঙার জন্য তৈরী মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ও জশপ্রীত বুমরাহ। যদি বৃষ্টি না বাধা হয় তাহলে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপের মঞ্চে ‘মাদার অফ অল ব্যাটেল'(Mother Of All Battle)। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজের দলের তিনটি পেস বোলারের কথা ভাবেন রোহিত শর্মা। অধিনায়ক খুব ভালো ভাবেই যানেন বিপক্ষের পেসারাও আক্রমণের জন্য তৈরী। এক সাংবাদিক বৈঠকে দুই দলের পেস বোলারদের নিয়ে কিছু কথা জানতে চাইলে সাংবাদিকরা অধিনায়ক রোহিত শর্মা বলেন শুধু আমাদের দেশের পেসার নয় বিপক্ষ দল পাকিস্তান ওদের পেস বোলারও কোন কিছুতেই কম যায় না ওরাও ভালো ফর্মে আছেন। জানতে চাওয়া হয় যে পাকিস্তানের এয়ীকে সামলানোর জন্য কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রশ্ন শোনার পর তিনি একটি মুচকি হাঁসি দিয়ে মজার সুর নিয়ে বলেন আমাদের কাছে শাহিন, নাসিমরা নেই।

আমাদের কাছে যারা আছে নেটে আমরা তাদেরই বিরুদ্ধে অনুশীলন করেছি। এরপরই অধিনায়ক এক গম্ভীর জবাব দেন পাকিস্তানের বরাবরই ভালো পেসার আছে। তবে আমারও অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমাদের ও কিছুটা অভিজ্ঞতা রয়েছে। এখন শামি ও সিরাজের সঙ্গে যুক্ত হয়েছেন বুমরাহও। ৫০ ওভারের ক্রিকেটে ক্যামব্যাক করেছেন জশপ্রীত বুমরাহ। সবকিছু ঠিক থাকলে তাহলে আজ ২রা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.