জলপাইগুড়ি সায়ন সেন:– গ্রাম সংসদের বৈঠক না করেই কাগজপত্রে সই, একশো দিনের কাজের বকেয়া মজুরীর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি।
সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের বোয়াল মারি নন্দন পুর গ্রাম পঞ্চায়েতের অধিবাসিরা জাতীয় কংগ্রেস দলের পতাকা তলে মিলিত হয়ে সদর বি ডি ও কার্যালয়ে নিজেদের দাবী গুলোকে স্বাক্ষরিত স্বারোকলিপী আকারে প্রদান করে।
এই বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত।
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, গ্রাম সংসদের সভা না করেই কিছু পেটুয়া লোককে দিয়ে কাগজপত্রে সই করিয়ে দায়সারা হয়েছে এতদিন।







