ক্রাইম

নিট পরীক্ষার আগেই ভাইরাল প্রশ্নপত্র! ফের ফাঁসের জল্পনায় মুখ খুলল NTA

নিট-ইউজি (NEET-UG) পরীক্ষাকে ঘিরে ফের প্রশ্নপত্র ফাঁসের জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি এক্স (X) পোস্টে একটি প্রশ্নপত্রের স্ক্রিনশট ভাইরাল হয়। পোস্টকারী দাবি করেন, তিনি ছবিটি একটি টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়েছেন। এরপরই অনেকের দাবি, ভাইরাল হওয়া বুকলেটটি নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে এবং এতে পরীক্ষার নির্দেশিকাও দেখা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্রুত প্রতিক্রিয়া জানায়। সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি ভুয়ো এবং এটি প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এনটিএ।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা বাতিল করতে হয়েছিল। পরে পুনরায় পরীক্ষার দিন ধার্য করা হয় ২১ জুন। সেই পরীক্ষার আগেই এই ভাইরাল পোস্ট সামনে আসায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এনটিএর দাবি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনও সত্যতা নেই এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য বিভ্রান্তিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.