নিজস্ব সংবাদদাতা : হাই কোর্টের নির্দেশে আসন্ন পঞ্চায়েত ভোটে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনে সাহস যোগাতে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী করছে রুট মার্চ। পূর্ব বর্ধমানের জামালপুরে আঝাপুর পঞ্চায়েতের নবগ্রাম ও মসাগ্রামে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। নেতৃত্বে ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং।
কেন্দ্রীয় বাহিনী দেখে বেশ খুশি এলাকার মানুষ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের সাথে কথা বলা হয়। ভয় মুক্ত পরিবেশে ভোট করানোই পুলিশের লক্ষ বলে জানান এসডিপিও (সদর, সাউথ)।







