নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলার বৈঁচি চারাবাগান থেকে খ্যনান চৌমাথা পর্যন্ত শনিবার দেখা গেল এক অনন্য দৃশ্য। কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার বঞ্চনা এবং দেশে SIR প্রকল্পের নামে ‘অরাজকতা’র প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিশাল বাইক র্যালি। কয়েক হাজার বাইকের গর্জনে মুখর হয়ে ওঠে পথঘাট।
এই মহাসমাবেশে অংশ নেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, পান্ডুয়া বিধায়ক রত্না দে নাগ-সহ একাধিক নেতৃত্ব। সমর্থকদের ঢল নামে রাস্তায়। দূরদূরান্ত থেকে বাইকে এসে যোগ দেন হাজার হাজার কর্মী-সমর্থক।
প্রচারের দায়িত্ব সামলান সঞ্জয় ঘোষ। তাঁর তৎপরতায় এলাকার সর্বত্র এই মহা প্রতিবাদ কর্মসূচি নিয়ে তৈরি হয় আলোড়ন।
তৃণমূল নেতৃত্বের দাবি—
“বাংলার উন্নয়নে কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনার বিরুদ্ধে এই লড়াই থেমে থাকবে না। দিল্লির দরবার যতই বাংলাকে বঞ্চিত করুক, আমরা বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব।”
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, এত বড় বাইক র্যালি এই অঞ্চলে আগে কখনও দেখা যায়নি। পথের দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ হাত নেড়ে সমর্থন জানান। বিরোধীদের অনেকে অবশ্য একে “তৃণমূলের শক্তি প্রদর্শনের খেলা” বলে কটাক্ষ করেন। তবে রাজনৈতিক মহলের মতে, এই র্যালি নিঃসন্দেহে জেলার রাজনৈতিক উত্তাপে নতুন মাত্রা যোগ করল।







