আবহাওয়াআবহাওয়া

ফের নামছে বৃষ্টি! সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়ার নতুন সতর্কতা

রবিবারের ঝলমলে রোদ কাটিয়ে ফের নামছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে। এর জেরে সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গের আকাশে জমবে কালো মেঘ।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

সোমবার: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

মঙ্গলবার ও বুধবার: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি।

উত্তরবঙ্গের পূর্বাভাস

রবিবার: জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭–১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

এদিকে, ছত্তিশগড়ের উপর তৈরি নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.