ক্রাইমদেশ

সুন্দরী পুত্রবধূকে স্পর্শ করার লালসায়, খুন করল ছেলেকে

উত্তরপ্রদেশের আগ্রা শহরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের ছেলের বউয়ের প্রেমে পড়ে ছেলেকেই খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে গোটা আগ্রা শহরকে।

ঘটনার সূত্রপাত ১৪ মার্চ, হোলির দিন। আগ্রার লড়ামদা গ্রামের ২৬ বছর বয়সি পুষ্পেন্দ্র চৌহানকে তার বাড়িতেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে এটি দুর্ঘটনা বলে মনে হলেও, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। রিপোর্টে স্পষ্ট হয়, ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে পুষ্পেন্দ্রকে।

তদন্তে একের পর এক চমকপ্রদ তথ্য ফাঁস হয়। শেষমেশ জানা যায়, খুনি আর কেউ নয়—মৃত যুবকের বাবা, চরণ সিং।

প্রথমে পুলিশকে বিভ্রান্ত করতে নানা গল্প সাজিয়েছিলেন তিনি। কিন্তু কড়া জেরায় ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন। তদন্তকারীদের সামনে চরণ সিং জানান, ছেলের বউয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরে পুষ্পেন্দ্র বাধা দেয় এবং শুরু হয় তীব্র ঝগড়া। সেই ঝগড়ার জেরেই রাগের মাথায় লোহার রড দিয়ে ছেলেকে খুন করেন তিনি।

অভিযোগ আরও গুরুতর—পুলিশকে ভুল পথে চালিত করতে মৃতদেহের বুকে গুলি ঢুকিয়ে দেন চরণ সিং, যাতে মনে হয় এটি বন্দুকের গুলিতে মৃত্যু।

বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নির্মম হত্যাকাণ্ড যেন সিনেমার গল্পকেও হার মানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.