ভাইরাল

যাত্রী নাকি মালপত্র? ৫০০ কেজির মানুষ তুলতেই ব্যস্ত ক্রেন

সোশ্যাল মিডিয়ার যুগে রোজই চোখ কপালে তোলার মতো কিছু না কিছু ভাইরাল হয়। কখনও মজার ভিডিও, কখনও আবার এমন সব দৃশ্য যা দেখে অবাক হতে হয়। এবার তেমনই এক ভিডিও ঝড় তুলেছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যাচ্ছে—এক বিশালদেহী মানুষকে সরাসরি ক্রেনে করে প্লেনে তোলা হচ্ছে! দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা, অনেকেই তো ভেবেই নিলেন, ঘটনা কোনও বিমানবন্দরের।

ভিডিওতে দেখা যায়, প্লেনের পাশে জড়ো বিশাল ভিড়, সবার হাতে মোবাইল। চোখ ফেরানো যাচ্ছে না সেই ক্রেন থেকে, যা কয়েকজন কর্মীর তত্ত্বাবধানে শূন্যে তুলছে এক যাত্রীকে। দেখলে মনে হবে, ওই ব্যক্তির ওজন এতটাই যে হাঁটতে-চলতে তাঁর পক্ষে আর প্লেনে ওঠা সম্ভব নয়।

কিন্তু এখানেই আসল টুইস্ট!

ঘটনার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই। পুরো ভিডিওটাই আসলে এআই-এর কারিকুরি। ‘জেস্টারস_এআই’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মজার ছলেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে স্পষ্ট করে লেখা—এটি নিছক বিনোদনের জন্য বানানো কনটেন্ট, কারওকে অসম্মান করার উদ্দেশ্যে নয়।

আর সেই মজার ভিডিও মাত্র তিন দিনেই কুড়িয়েছে ৫০ হাজারেরও বেশি লাইক। নেটিজেনরা কেউ মজা নিচ্ছেন, কেউ আবার অবাক—এমনই এআই-এর খেল!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.