জেলা

ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার নোয়াপাড়া থানার পুলিশের হাতে

চাকদার বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। তাকে পাড়ার এক যুবক বিমল মন্ডল বলেন আমার হাতে ভাল ডাক্তার আছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ওই ব্যক্তি তখন কিডনির সমস্যা সমাধানের জন্য গরুলিয়া লেলিন নগরে ডাঃ অভিজিৎ রায় ওরফে বিশু নামে এক ডাক্তার আছে। খুব ভালো ডাক্তার বলে ওই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন। কয়েকদিন চিকিৎসার পর তিনি বুঝতে পারেন এই ডাক্তার অভিজিৎ রায় ভুয়ো চিকিৎসক। তার ডাক্তারি তে কোনো দক্ষতাই নেই। বিষয়টা পরিবারকে জানালে পরিবারের লোক নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ ভুয়ো চিকিৎসক অভিজিৎ রায় এবং দালাল বিমল মন্ডলকে গ্রেফতার করে। আজ তাদের বারাকপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.