শিলিগুড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের গতি প্রসার করতে সেচ এবং পি এইচ ই দপ্তরের আধিকারিকদের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে।আজ এই বৈঠকে নেতৃত্ব দেন মেয়র গৌতম দেব। তিনি জানান গত দশ বছর ধরে শিলিগুড়ির মানুষ পানীয় জল নিয়ে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে আছে। যারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল তারা নিজেরাই পানীয় জল সহজেই নিজের ঘরে আনতে পারছেন। কিন্তুু সবার তো সেই ক্ষমতা নেই, বিশেষকরে যারা সাধারন খেটে খাওয়া মানুষ তারা আজকে পানীয় জল নিয়ে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন।
ঠিকভাবে জল না পাওয়ায় বাধ্য হয়েই অনেকে জল কিনে নিতে বাধ্য হচ্ছেন। কে কতদিন জল কিনে নিতে পারবেন। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় জল যেন সব মানুষ পায় সেই ব্যাবস্থা করতে। আজকে পানীয় জল নিয়ে আমাদের আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হল তাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সাধারন মানুষের পানীয় জল নিয়ে আর কোন অভিযোগ থাকবে না। আমরা চেষ্টা করছি যাতে পূজোর পর থেকে মানুষ পানীয় জল সহজেই পায়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের এম এম আই সি এবং পুর দপ্তরের আধিকারিকেরা।







