বিনোদন

ফেডারেশনের জমকালো আয়োজনে সম্মানিত হলো পর্দার আড়ালে থাকা শিল্পীরা

বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা সব জায়গাতেই শুধু মানুষ চিনতে পারেন তারকাদের। তবে এই কলাকুশলীরা এতটা জনপ্রিয়তা পাওয়ার নেপথ্যে লুকিয়ে থাকে টেকনিশিয়ানদের অক্লান্ত পরিশ্রম। তবে তারা সর্বক্ষণ ক্যামেরার পেছনেই থেকে যায়। তাই বেশিরভাগ সময় তাদের নাম পরিচয় ও কৃতিত্ব সামনে আসে না। এবার ফেডারেশনের তরফ থেকে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হলো সেই সমস্ত টেকনিশনদের।

ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ারকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় ‘ফেডারেশন উৎকর্ষ সম্মান ২০২৫’। যেখানে ২৭ টি গিল্ডের ক্যামেরার পেছনে থাকা শিল্পীদের সম্মান জানিয়ে ইতিহাস রচনা করলো ফেডারেশন। সেই আলোক ঝলমলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল , জয়দীপ মুখোপাধ্যায়, প্রযোজক নীলাঞ্জনা শর্মা, চিত্রসম্পাদক অর্ঘ্যকমল মিত্র, ফেডারেশনের পক্ষে সুজিত হাজরা এবং জয়চন্দ্র চন্দ্র সহ একাধিক তারকা। সিনে দুনিয়ায় বহুবার অভিনেতা-অভিনেত্রীরা সম্মান ও পুরস্কার হাতে পেয়েছে। তবে বিনোদন দুনিয়ার প্রথমবার বিশেষ পুরস্কারে সম্মানিত হল ক্যামেরার পেছনে থাকা টেকনিশিয়ানরা। এবারে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা টেকনিশিয়ান স্টুডিও।

এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, “গত বছর যে সব কলাকুশলী জাতীয় সম্মান পেয়েছিলেন তাঁদেরকে সম্মানিত করেছিল ফেডারেশন। সেই সময় থেকেই ভাবনায় ছিল উৎকর্ষ সম্মান প্রবর্তনের। এই প্রয়াস মূলত সেই সব কলাকুশলীদের মর্যাদা দিতে তৈরি, যাঁরা নীরবে দিনের পর দিন কাজ করে যান, অথচ আলোয় আসার সুযোগ পান না। ফেডারেশন গঠিত হয়েছে মোট ২৭টি গিল্ডের সমন্বয়ে। সেই ২৭টি গিল্ডের মধ্যেই রয়েছেন অসংখ্য সিনেকর্মী, যাঁদের অবদান অসামান্য। তাঁদেরই যোগ্য সম্মান দেওয়ার উদ্দেশ্যেই এই প্রয়াস-যা পশ্চিমবঙ্গে এই প্রথম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.