বিনোদন

নতুন বছরে তিলোত্তমার বুকে পা রাখতে চলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও অনুষ্কা

সম্প্রতি যুবভারতীতে ফুটবলের রাজকুমার লিওনেল মেসির আগমনের পর ধুন্ধুম্বার কান্ড বেধে গেছে। তাই এরপরে কোন জনপ্রিয় তারকাকে বাংলার বুকে আনার আগে বারংবার প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ২০২৬ এর শুরুতেই কলকাতার বুকে পা রাখতে চলেছেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। পাশাপাশি ঠিক তারপরেই পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখার কথা রয়েছে সেতার বাদক অনুষ্কা শঙ্কর।

সম্প্রতিক যুবভারতীর ক্রীড়াঙ্গন সেজে উঠেছিল ফুটবলের ভগবান লিওনেল মেসিকে স্বাগত জানাতে। তবে ফুটবলের সেই রাজপুত্র যুবভারতী স্টেডিয়ামের মাঠে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে কিছু অপ্রয়োজনীয় ভিড়। যার ফলে গ্যালারিতে বসে থাকা টিকিট কেটে আসা সাধারণ মানুষ ফুটবলার তারকাকে দেখতে ব্যর্থ হয়। যার জন্য চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এমনকি এই ইভেন্টের জন্য বিশ্বের কাছে মুখ পুড়েছে বাংলার। এই পরিস্থিতিতে ১৩ বছর পর কলকাতার বুকে পা রাখতে চলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। ২০২৬ এর জানুয়ারি ১১ তারিখেই আগমন ঘটবে এই সুরকারের।

নিউটনের অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে ৫ ঘন্টার গানের শো করবেন গায়ক। সেখানেই রয়েছে ১০ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। ৭টি আলাদা ভাগে ভাগ করা রয়েছে দর্শক আসন। এরপরেই ফেব্রুয়ারি মাসেই কলকাতায় আসবেন সেতার বাদক অনুষ্কা শঙ্কর। তবে সকলের প্রশ্ন একটাই এবারে কি তারকাদের জন্যও নিরাপত্তা ব্যবস্থা আটোশাটো করা হবে? এমনকি সকলের মনে একটা ভয় ঢুকেছে যে ফের ইতিহাসের পুনরাবৃত্তি হবে না তো? তবে প্রশাসনিক মহলের তরফে জানানো হয়েছে যুবভারতীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থায় জোরদার করা হবে নিরাপত্তা। যাতে তারকাদের নিয়ে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.