খেলাধুলাবিনোদন

শ্যুটিং ফ্লোরে উঠতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক

বাংলার ক্রিয়াপ্রমীদের বিশেষত ক্রিকেটপ্রেমীদের একটা ক্ষোভ ছিল যে বাংলার দাদা তথা প্রিন্স ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এখনো পর্যন্ত কোনো বায়োপিক তৈরি হয়নি। এখনো পর্যন্ত শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বায়োপিক মানুষের নজর কেড়েছে। তাই সকলেই অপেক্ষায় দিনক্ষণ ছিল কবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের কথা উঠে আসবে পর্দায়। সেই নিয়ে চূড়ান্ত শোরগোলের পর অবশেষে চলতি বছরেই এই সিনেমা উঠতে চলেছে এই শ্যুটিং ফ্লোরে।

সৌরভ গঙ্গোপাধ্যায় এই নামটি ভারতীয় ক্রিকেট দুনিয়ার অন্যতম গৌরবময় নাম। বলাই যায় যার নেতৃত্বে গড়ে উঠেছে ক্রিকেট দুনিয়ার ইতিহাস। তাঁর তত্ত্বাবধানেই ভারতীয় ক্রিকেট দল এগিয়েছিল সাফল্যের পথে। এমনকি সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দলের হাতে উঠেছে একের পর এক স্বনামধন্য পুরস্কার। তবে তারপরেও এখনো পর্যন্ত তার জীবন কথা নিয়ে কোন বায়োপিক আসেনি বলেই বেশ ক্ষুব্ধ ছিল বাংলার মানুষ তথা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। লভ রঞ্জনের পরিচালনায় তৈরি হবে এই সিনেমা।

বহুদিন ধরেই এই বায়োপিকের কথা চললেও প্রথমেই চর্চা শুরু হয় এই বাংলার দাদার চরিত্রে কে অভিনয় করবে। বহু জল্পনার পর রাজকুমার রাওকেই ঠিক করা হয় এই চরিত্রের জন্য। তবে এখনো জল্পনা রয়ে গেছে ভারতের এই প্রাক্তন অধিনায়কের স্ত্রী অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকছেন। সেই বিষয়টা এখনো জনসমক্ষে প্রকাশ্যে না এলেও, এই সিনেমার প্রিপ্রডাকশনের কাজ যে চূড়ান্ত পর্যায়ে সেটা সামনে এসেছে। এরই মধ্যে পরিচালক জানিয়েছেন রাজকুমার রাও এই চরিত্রে সেজে ওঠার জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। তাই সব ঠিক থাকলে চলতি বছর মার্চেই কলকাতায় শুরু হবে এই সিনেমার শ্যুটিংয়ের পর্ব। সব মিলিয়ে মানুষের মধ্যে এ সিনেমা নিয়ে উন্মাদনা আরো কয়েকগুণ বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.