রাজনীতিরাজ্য

বঙ্গে সফরে এসে অমিত শাহের মুখেও আনন্দপুর অগ্নিকাণ্ড , সরাসরি দায়ী করলেন তৃণমূলের দুর্নীতিকে

বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবার তার মুখেও আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রসঙ্গ । এই নিয়ে সরাসরি নিশানা করলেন তৃণমূলকে ।

শনিবার ব্যারাকপুরে কর্মীসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখান থেকে নিশানা করেন , রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে । পাশাপাশি তাঁর মুখে শোনা যায় , আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। তাহলে কি ? অমিত শাহ বলেন , তৃণমূলের দুর্নীতির জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ।

এদিন প্রথমে আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান অমিত শাহ । তারপরেই নিশানা করেন তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে । অগ্নিকাণ্ডের জন্য , তৃণমূলকে দায়ী করার পাশাপাশি মোমো সংস্থার মালিককে বাঁচানো হচ্ছে বলেও বিস্ফোরক দাবী করেন তিনি ।

উল্লেখ্য , সম্প্রতি একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে , স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ওই মোমো সংস্থার মালিক। সেই প্রসঙ্গ টেনে এনেই অমিত শাহ বলেন , “উনি কার সঙ্গে বিদেশ সফরে যান? সেই কারণেই কী রাজ্য চুপ?” এদিন গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও দাবী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.