ক্রিকেটের ময়দানে দাদাগিরি ছেড়েছেন অনেকটা সময় হয়ে গিয়েছে। তারপর থেকে তিনি বারংবার দাদাগিরি দেখিয়েছেন জি বাংলার কুইজ শোয়ের মাধ্যমে। এবার নতুন ফরমেটে নতুন ভাবে আরও একটি রয়্যালিটি শোয়ের পরিচালক হয়ে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইডেন গার্ডেন একে অপরের পরিপূরক। তাই এই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কোন কিছুর নতুন যাত্রা যদি এই ময়দান থেকে শুরু হয় তাহলে সেটার মাহাতো আরো কয়েকগুণ বেড়ে যায়। তবে বাংলার মহারাজ ২২ গজে খেলা ছাড়লেও সেখান থেকে দূরে যাননি। কখনো ফুটবলের কিনেছেন আবার কখনও সিএবি অথবা বিসিসিআইয়ের প্রেসিডেন্টের আসন আলোকিত করেছেন। তবে শুধু বাংলার দাদার দাপট থেমে নেই খেলার ময়দানে। সম্প্রতি সময় তিনি যেরকম একজন সফল ক্রিকেট অধিনায়ক ঠিক সেরকমই একজন সফল পরিচালক। এবার ফের সেই ভূমিকায় ফিরছেন তারকা।
দীর্ঘ সময় ধরে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র পরিচালনা করে সকলের কাছে আরো প্রশংসা কুড়িয়েছেন। এবার ফের তিনি টেলিভিশন পর্দায় ফিরতে চলেছেন। তবে এবার জি বাংলায় নয় স্টার জলসার পর্দায় আসছেন তিনি। তবে এবার একটু অন্য ফরমেটে ফিরছেন। দীর্ঘ সময়ের পর বাংলায় ফিরছে বিগ বস। সেখানেই শো পরিচালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হল ইডেন গার্ডেনের ময়দানে। যেখানে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত থেকে শুরু করে সৌরভ দাস, বনি সেনগুপ্ত সহ সিএবির আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিশেষ অনুষ্ঠানের পরিচালনা করেন অভিনেত্রী তৃনা সাহা। পাশাপাশি সেখানে হয় জমজমাট একটি ক্রিকেট ম্যাচ। পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার মহারাজ তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সকলকে জানান তার এই নতুন ফরম্যাটের শো’তে ফিরে আসতে পারে বেশ খুশি।







