ক্রাইম

রাতের অন্ধকারে কী ঘটেছিল? বারান্দায় বাবা, বিছানায় মা—সকালে দরজা খুলতেই শিউরে উঠল ১৮ বছরের মেয়ে!

পাড়ার সবার কাছেই তাঁরা ছিলেন অত্যন্ত প্রিয়, অমায়িক ও ভালো মানুষ। কারও সঙ্গে কখনো কোনো বিবাদ বা ঝগড়াতেও জড়াতেন না তারা। এমনকি আগের দিনও ভাইয়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন সুদেববাবু। কিন্তু রাত পেরোতেই সব শেষ! বৃহস্পতিবার সকালে বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনপুকুর অঞ্চলে এক দম্পতির রহস্যমৃত্যু ঘিরে, তুঙ্গে বিতর্কের ঘনঘটা।
মৃত দম্পতি সুদেব গোস্বামী (৬০) এবং সোমা গোস্বামী (৫৫)-র ১৮ বছর বয়সী কন্যা এদিন সকালে বাবা মা-র ঘরে প্রবেশ করতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বারান্দায় বাবার ঝুলন্ত দেহ, আর অন্যদিকে ঘরের বিছানায় মায়ের নিথর দেহ দেখে স্তম্ভিত তিনি।
ঘটনাকে কেন্দ্র করে তদন্তকারীদের মনেও দানা বেঁধেছে গভীর রহস্য। কারণ, একই বাড়িতে দু’জনের মৃত্যু হলেও দেহ দুটি উদ্ধার হয়েছে সম্পূর্ণ ভিন্ন অবস্থায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, বাইরে থেকে যাদের জীবন এতটা স্বাভাবিক ও শান্তিপূর্ণ মনে হতো, ভেতরে ভেতরে কি তবে কোনো গভীর অবসাদ, আর্থিক সংকট বা অজানা মানসিক চাপ কাজ করছিল?
মৃত সুদেববাবুর ভাই ও প্রতিবেশী মানিক মণ্ডলসহ গোটা এলাকাই এই ঘটনায় বিস্মিত। কারও কাছেই এই দম্পতির কোনো সমস্যার কথা জানা ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.