একজন টলিউড পাড়ার জনপ্রিয় অভিনেতা দেব , অন্য দিকে বলিউড পাড়ার অন্যতম চর্চিত অভিনেতা। তাদেরকে যে এক সাথে দেখা যাবে এমন কেউ ভাবে নি। কারণ তারা দুজন পুরোই ভিন্ন ইন্ডাস্ট্রির। একসঙ্গে কাজ ও করছেন না। এক জন হলেন অভিনেতা অনুপম খের এবং অন্য জন অভিনেতা সাংসদ দেব। দুই প্রজন্মের দুই অভিনেতা পাশাপাশি হাসিমুখে বসে।
শুধু কি আলাপচারিতা নাকি এই দেখা হওয়ার পিছনে রয়েছে অন্য কোনো গল্প? সে কথা এখনো জানা যায় নি। তবে এবার দেবের ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুপম। সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অনুপম লেখেন, ‘আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে।
প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, জিত্ এর, পর দেব সবাই ধীরে ধীরে মুম্বই ইন্ডাস্ট্রিতে পসার জমানোর চেষ্টা করছেন। একদিকে প্রসেনজিত্ হিন্দি সিরিজ়ে কাজ করছেন, অন্যদিকে জিতের কিছু দিন আগে একটা হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। এবার সেই পথেও চলতে শুরু করেছে দেব। ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’। নায়ক তাই প্রচার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। অগস্ট মাসে ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ মুক্তি পেতে না পেতেই কাজে মন দিয়েছে অভিনেতা। এর সঙ্গে চলছে ক্রিসমাসের ছবির শুটিং।
বছরের পূজোতে মুক্তি পাচ্ছে একাধিক বাংলা ছবি। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছাড়াও মুক্তি পাবে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’।







