আবহাওয়া

ফের বাড়বে ঠান্ডা,প্রেমের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

শুরু ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ।আর এর মধ্যেই শীত উধাও।এছাড়া ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হওয়া অফিস কি বলছে,জেনে নেওয়া যাক।

জানা যাচ্ছে যে,বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সব জেলাই শুষ্ক থাকবে।সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই। বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। শীত না থাকলেও ঠান্ডা হাওয়া বইছে। সোয়েটার গায়ে দিলেই ঘাম ঝড়ছে, হালকা চাদরেই কেটে যাচ্ছে। পরিবেশ আরামদায়ক।এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬°ও সর্বনিম্ন ২১°হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.