জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। সেই জন্য যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের। তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ে টি জলে ডুবে যায়। যার ফলে জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিলকিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হাওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close







