সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম শহরের গাইঘাটা থেকে সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ একই পরিবারের পাঁচ জন। দুই ছেলে, দুই বৌমা এবং নাতি। অক্টোবর মাসের ১ তারিখ ঝাড়গ্রাম থেকে তারা সিকিমের উদ্দেশ্যে রওনা দেন। গত মঙ্গলবার রাত সাড়ে নটায় পরিবারের সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন অফ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায় নি। যার ফলে ওই ৫ জনের পরিবারের অন্যান্য সদস্যরা দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন।
নিঁখোজরা হলেন ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকার বাসিন্দা শুভদীপ রথ, তার স্ত্রী সুপ্রিয়া রথ, অপূর্ব রথ ও তার স্ত্রী নীলা রথ এবং অর্নেশ রথ।
ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় নিজের বাড়িতে বসে নিখোঁজ পরিবারের সদস্য অরুন কুমার রথ বলেন, ‘বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পর্যটন বিভাগের হেল্প লাইনে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনো কোনো খোঁজ নেই।’ তিনি আরো বলেন যে তার বড় ছেলে শুভদীপ রথ পুলিশের চাকরি করে, কিন্তু এখনো তিনি পুলিশ প্রশাসনকে কিছু জানায়নি। এর পর তিনি ও তার স্ত্রী অলকা রথ কান্নায় ভেঙে পড়েন। তাই টিভি চালিয়ে রেখেছেন নিজের বাড়িতে। বুধবার থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে টিভির দিকে চোখ রেখেছেন স্বামী-স্ত্রী সিকিমে বেড়াতে যাওয়া নিখোঁজ দুই ছেলে দুই বৌমা ও নাতির সন্ধানে।







