Uncategorizedজেলা

বাড়ির উঠোনে কুমিরের আশ্রয়! কুমির দেখতে ভিড় পড়শিদের

মাঝরাতে ভাগীরথী নদী থেকে একটা বিশাল কুমির উঠে এসে আশ্রয় নিয়েছে একটি বাড়ির উঠোনে। পূর্ববর্ধমান জেলার কালনা এলাকার পালপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অনুমান রাত দেড়টা নাগাদ কুমিরটি উঠে এসেছে। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ, বনদপ্তর কর্মী ও দমকল কর্মীরা।

স্থানীয়দের কথায়, গতকাল রাত ১ টা নাগাদ পাড়ার কয়েকটা কুকুর ভীষণ চিল্লামিল্লি করতে থাকে। সেই আওয়াজে কয়েকটা লোক ঘর থেকে বেরিয়ে আসে। এসেই লক্ষ্য করে একটা পূর্ণবয়স্ক কুমির রাস্তার পাশে শুয়ে আছে। জানা গেছে, ভাগীরথী নদীর পাড়ে উঠে ধীরে ধীরে জনবসতি এলাকায় ঢুকে পড়ে দৈত্যাকার কুমিরটি। সারারাত ধরে বেশ কয়েকজন পাহারা দিতে থাকে যাতে কোনো ক্ষতি না হয়। খবর পেয়ে আতঙ্কে রাত কাটিয়েছে পাড়ার প্রতিটা মানুষ।

কুমির দেখতে আশেপাশের গ্রামের লোকজন ভিড় বাড়িয়েছে। সকাল ৭ টা পর্যন্তও কুমির ধরা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে এক গৃহবধূ জানিয়েছেন, ” গতকাল রাত থেকেই ভয়ে আছি। তবে এখন ভয়ের মাত্রা আরও বেড়েছে। বন দপ্তর কর্মীরা এখনও কুমির ধরতে পারেনি। এরকম ঘটনা আগে কখনো হয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.