রাজ্য

২০২৪ এর আগে এমন আরোও গ্রেপ্তারীর আশংকা বর্তমান খাদ্যমন্ত্রী রথীনের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তনী। দলের সতীর্থ এবং দফতরের প্রাক্তনী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর মুখ খুললেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর কথায়, ‘২৪ নির্বাচনের আগে এরকম অনেক কিছু হবে।’ প্রচ্ছনে, কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পেছনে কেন্দ্রীয় শাসক দলের হাত রয়েছে বলে তাঁর দাবি এবং আগামী লোকসভা নির্বাচনের আগে আরও কিছু ‘অঘটন’ হওয়ার আশঙ্কা করছেন তিনি।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুরসভা দুর্নীতি বাইরে খাদ্য দফতরে নিয়োগের ক্ষেত্রেও কী কোনও দুর্নীতি হয়েছে? রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কথায়, ‘ খাদ্য দফতরে না রেশন বিভাগে এরকম ভাবে নিয়োগ করা যায় না। এটা সম্পূর্ণ পিএসসির মাধ্যমে হয়ে থাকে ‘ সুতরাং এই সংক্রান্ত কোনও অভিযোগ তোলা হলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.