জেলা

আজব কান্ড বাঁকুড়ায়, রডের বদলে বাঁশ দিয়ে চেম্বারের ঢাকনা দিলেন কনট্যাক্টর

কনট্যাক্টর নবায়েন্দু চক্রবর্তী টিউবয়েলের জল নিকাশি নালার চেম্বারের ঢাকনা রডের বদলে বাঁশ দিয়ে দিয়ে তার উপর মাটি চাপা দিলেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সাগর মেঝে শিশুবিদ্যালয়ে।

গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কনট্যাক্টর নবায়েন্দু চক্রবর্তী এই জল নিকাশি চেম্বারটির ঢাকনা রডের পরিবর্তে বাঁশের বাতা দিয়ে সিমেন্ট পাথর মিশিয়ে ঢাকনা মাটি দিয়ে চাপা দিয়েছে। এলাকাবাসীরা আরও জানায়, এই চেম্বারের উপরে বাচ্চারা খেলাধুলা করে, তাই যেকোনো সময় বিরাট কোনো দূর্ঘটনা ঘটে যেতে পারে।

এলাকাবাসীদের দাবি, যতক্ষণ না রড দিয়ে ঢালাই হয় ততক্ষণ আপাতত ওই চেম্বারের কাজ বন্ধ থাকবে। সামনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে উন্নয়নের ঝড় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রামে গ্রামে চলছে নানান প্রকল্পের কাজ। কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা নিজেদের মুনাফা আগলাতে যে কতই না বড়সড়ো বিপদ সম্মুখীন কাজ করছে সেই রূপচিত্র ফের একবার দেখা গেল অঞ্চলের সাগর মেচে গ্রামে। কন্ডাক্টর কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ক্যামেরার সামনে থেকে মুখ লুকিয়ে পালান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.