বিনোদন

তিনিই যেন তৃতীয় পাণ্ডব! রণদীপ হুডার বিয়ের সাজ দেখলে তাজ্জব হয়ে যাবেন আপনি

বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা রণদীপ হুডা বুধবার মণিপুরের ইম্ফলে মণিপুরী স্টাইলে বিয়ে করেছেন। তার হবু স্ত্রী মণিপুরী ভূমিকন্যা তথা বলিউড অভিনেত্রী লিন লাইশরাম।

রণদীপ ও লিনের বিয়ের আসর সাজানো হয়েছিল মহাভারতের থিমে। মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে, তা মাথায় রেখেই এমন থিম ভাবা হয়েছে বলে জানা গেছে। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। অর্জুন-চিত্রাঙ্গদার বিয়ের ভাবনাতেই বিয়ের সাজপোশাক রেখেছেন রণদীপ ও লিন।

রণদীপকে দেখা গেছে ট্র্যাডিশনাল মণিপুরী বরবেশে। লাল পাঞ্জাবি, সাদা ধুতি, মাথায় পাগড়ি। অন্যদিকে, লিনকেও দেখা গেছে আদ্যোপান্ত সোনালি গয়নায়। মাথায় মুকুট পরে।

রণদীপ ও লিনের বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই গোপনীয়।

রণদীপ ও লিনের বিয়ের খবরে নেটপাড়ায় তোলপাড়। তরুণীদের মন প্রায় ভাঙে ভাঙে অবস্থা! অনেকেই রণদীপকে বিয়ের পরও তাদের প্রিয় অভিনেতা হিসেবেই দেখবেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.