জেলা

বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে এলাকাবাসী

ফের বাঘের পায়ের ছাপ! এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ ও বন দফতর। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৈপীঠ উপকূল থানা এলাকার মানুষ।

প্রসঙ্গত, নিম্নচাপের হাত ধরে শীতের ইনিংস শুরু হয়েছে। আর শীত পড়তেই ভ্রমণপ্রিয় মানুষ বেড়ানোর উদ্দেশে সুন্দরবন ভ্রমণ করছে। আর ঠিক সেই সময়ে সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবরে আতঙ্কিত মানুষ।

শনিবার সকালে কুলতলি বিধানসভার অন্তর্গত মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরীর গৌড়ের চক এলাকায় স্থানীয় মানুষজন বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ দিন গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৈপীঠ উপকূল থানার ওসি স্বপন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন দফতরের-সহ আধিকারিক অনুরাগ চৌধুরী-সহ বনদফতরের কর্মীরা।

বনদফতরের কর্মীরা ওই স্থানে পৌঁছে পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে বাঘের পায়ের ছাপের নমুনা খতিয়ে দেখেন ও নমুনা সংগ্রহ করেন। সত্যিই কী সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল? তাও খতিয়ে দেখছেন তাঁরা। পাশাপাশি বাঘের পায়ের ছাপ নাকি অন্য কোনো বন্য পশুর পায়ের ছাপ? তারও তদন্ত করছেন বনআধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.