কালনাতে আত্মঘাতী যুবক। বাড়ি থেকে উদ্ধার করা হলো ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম মনোজ দেবনাথ (২৮)। পেশায় তিনি একজন শ্রমজীবী।
সূত্রের খবর, কালনা শহর সংলগ্ন রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা মনোজ দেবনাথের স্ত্রী মাস দুয়েক আগে সাড়ে চার বছর এবং একটি দেড় বছরের শিশু পুত্রকে রেখে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তিনি বউ চলে যাবার শোকে প্রথমে বিষ পান করেন। সে সময় প্রাথমিক চিকিৎসায় তিনি বেঁচে যান।
তবে দুর্ঘটনার দিন রাতে মনোজ কুমারের দুই ছেলে বাবাকে না দেখতে পেয়ে দাদুকে ডাক দেয়। ঘর খুলে দেখা যায় মনোজ কুমারের দেহ ঝুলছে। এরপরই তাকে উদ্ধার করে তড়িঘড়ি কালনা হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।







