রাজ্য

লোকসভা নির্বাচনের পূর্বেই ব্রিগেডের প্রস্তুতি নিতে তৎপর রাজ্য বিজেপি

দোরগোড়ায় লোকসভা নির্বাচন! বিধানসভার পরবর্তীতে ফের বাংলাই এখন পাখির নজরে৷ এবার সেই লক্ষ্যেই নিয়েই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহেই ব্রিগেড সমাবেশ করতে পারে রাজ্য বিজেপি।

উল্লেখ্য, বিজেপির এই আর্জি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সচিবালয়ে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় নেতাদেরও এই বিষয়ে জানানো হয়েছে বলেই সূত্রের খবর। তাই স্বাভাবিকভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বঙ্গ-বিজেপির নেতৃত্বরা। কারণ, লক্ষ্যের দিকে এখন ৩৫টি আসন। বাড়তি আসন পেতে তৎপর গেরুয়া ব্রিগেড।

এর প্রেক্ষিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, উক্ত বিষয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই পরিকল্পনাস্তরে রয়েছে বলে জানান বিজেপির অন্যতম সহ-সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.