জেলা

রায়গঞ্জে স্কুল শিক্ষিকাকে শৌচাগারে ঢুকতেই খুনের চেষ্টা

স্কুলের ভিতর এক শিক্ষিকাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষিকা শৌচাগারে প্রবেশ করতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
হাসপাতাল থেকে জানা যায়, শিক্ষিকার গলা ও শরীরে নানা জায়গায় গভীর ক্ষত রয়েছে।রায়গঞ্জ থানা এলাকার নর্থ সার্কেলের ভাতুন এফপি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্কুল সূত্রে খবর, শৌচাগারে ঘাপটি মেরে ছিলেন দু’জন। তাঁর মুখ কাপ়ড় দিয়ে বাঁধা ছিল। শিক্ষিকা রত্না খাতুন শৌচাগারে যেতেই তাঁর উপর হামলা চালান দু’জন।
শিক্ষিকার পরিবার থেকে জানান হয়, রত্নার আগে এক বার বিয়ে হয়েছিল। অসুস্থতার কারণে প্রথম পক্ষের স্বামীর মৃত্যু হয়। আব্দুল তাঁর দ্বিতীয় স্বামী। দ্বিতীয় বিয়ের পর থেকেই জমিজমা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন রত্না। ২০১৪ সালেও এক বার তাঁর উপর হামলা হয়েছিল। শুধু তা-ই নয়, তাঁর ছেলে মহাম্মদ রাসেল কলেজে পড়ে। তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল।পুলিশ আততায়ীদের খুঁজে বার করবে এবং আইন আইনের পথেই চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.