বর্ধমান শহরের দুই নম্বর শাখারী পুকু্র এলাকায় পুকুরের জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ।
শুক্রবার বর্ধমান শহরের দুই-নম্বর শাখারী পুকুর এলাকায় পুকুরের জল থেকে এক মানষিক বিকার গ্ৰস্থ মহিলার মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে মৃত মহিলার নাম ছায়া রানি দাস। মৃত ওই মহিলার বাড়ি দুই নম্বর শাখারী পুকুর এলাকায় বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে। মৃতের পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বাড়ির লোক সকালবেলা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরানোর সময় দেখে বাড়ির সদর দরজা খোলা,তারপরেই বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে বাড়ির লোক। আর তারপরেই বাড়ির পিছনে একটি পুকুরে জলে ভাসতে দেখে ওই মহিলার দেহ। তরিঘরি বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারনে মৃত্যু হলো ওই মহিলার সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।







