জেলা

দেওয়াল দখল কে কেন্দ্র করে উত্তেজনা, পথ অবরোধ পূর্ব বর্ধমানের জামালপুরে

বিজেপির দখলে থাকা দেওয়াল তৃণমূল দখল করল, এমনটাই অভিযোগ বিজেপির। আর এই অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে পথ অবরোধে শামিল হল বিজেপি কর্মী সমর্থকরা।

এদিন মেমারি তারকেশ্বর রোডের পাঁচড়া মোড়ে অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা।তাদের অভিযোগ এলাকার একটি দেওয়ালে চুনকাম করে অল ওয়াল ফর বিজেপি বলে লেখা হয়েছিল । কিন্তু সেই দেওয়াল তৃণমূল দখল নিয়ে তাদের প্রার্থীর নাম লিখে প্রচার করছে। এমনটাই অভিযোগ।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা জানিয়েছে ওই দেওয়াল তাদেরই দখলে ছিল, তারাই বরাবর লিখতো। বিজেপি অশান্তি সৃষ্টি করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে। গোটা বিষয় নিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.