ছোট পর্দার রানি রাসমণি হিজাব পরে ইদ পালন করায় চরম ট্রোলের স্বীকার হলেন দিতিপ্রিয়া। শুধু ছোট পর্দাই নয় বড় পর্দা ও ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার পবিত্র ইদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাকে। আর এতেই চরম কটাক্ষের শিকার হন তিনি।
হিজাবে মাথা মুড়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছবি আপলোড করে তিনি লেখেন, ‘‘ইদ মুবারাক’’। এরপরেই এই পোস্ট নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা ও হুমকি। দিতিপ্রিয়াকে অনফলো করে দেওয়ার ভয়ও দেখানো হয়। এতে তাঁর বেশ কিছু অনুরাগীর সংখ্যা কমে যায়।
একজন লেখেন, “নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্যের সংস্কৃতি পালন করা কখনওই শোভনীয় নয়।” আর একজন লেখেন, “আপনি যে প্রেম করছেন শুনলাম, আপনার প্রেমিক মুসলমান নাকি?” যদিও দিতিপ্রিয়া এই সব সমালোচনায় এখন পর্যন্ত মুখ খোলেননি। অতীতেও বিভিন্ন ধর্মের নানান অনুষ্ঠানে তাকে সক্রিয়ভাবে যোগদান করতে দেখা গিয়েছে। এবারেও কোনো ব্যতিক্রম হয়নি তার।
সম্প্রতি দিতিপ্রিয়া তার প্রেম নিয়ে মুখ খুলেছিলেন। যদিও প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ্যে আনতে চান না তিনি। যদিও জানা গেছে, তাঁর প্রেমিক তাঁর ধর্মেরই মানুষ হলেও তাঁদের পেশা আলাদা। দিতিপ্রিয়ার প্রেমিক কলকাতায় থাকেন না, কারণ তাকে কাজের সূত্রে সারা ভারতেই ঘুরে বেড়াতে হয়। এই মুহূর্তে দিতিপ্রিয়া কাজের পাশাপাশি মন দিয়ে প্রেমও করছেন। অপরদিকে তাঁর প্রেমিককে তাঁর বাড়ির লোকেরাও অল্প কয়েকদিনের মধ্যেই আপন করে নিয়েছেন।







