সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের পক্ষ থেকে বড় পলাশন এক অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম হাই স্কুলে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।
আসন্ন লোকসভা নির্বাচন তাই ভোট সংক্রান্ত একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় ।
পাশাপাশি চোলাই মদের বিষয়ে সচেতন করা হয় প্রত্যেকে।
সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলার আধিকারিক রতন রায় , মেমারি দুই ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য , জয়েন্ট বিডিও সব্যসাচী দাস, নন্দিনী মুখার্জি , আবগারি দপ্তরের পক্ষ থেকে মোজাম্মেল হক, সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ , স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা ।







