জেলা

স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হল স্বামীর, চাঞ্চল্য এলাকায় ।

এবার স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হল স্বামীর,ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালি থানার অন্তর্গত,রুই পুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক রাত বারোটা নাগাদ নিজের বাড়িতেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধলে হঠাৎই স্ত্রী একটি ভারী বালতি এনে স্বামীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয় পেয়ে স্ত্রী বিজলী বিশ্বাস বাড়িতে তালা দিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন । এরপর ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস বয়স আনুমানিক ৫২ বছর। তবে কি কারনে স্বামী স্ত্রীর মধ্যে বঠসা বেধে ছিল, এবং কেনই বা স্ত্রী তার স্বামীকে এইভাবে প্রহার করল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।যদিও ব্যক্তির মৃত্যু তে শোকের ছায়া এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.