সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। সেই সময় বিএসএফ ৯০ ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দিলে তারাও বিএসএফের উপর চড়াও হবার চেষ্টা করে। সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায়। সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার ওই পাচারকারী। পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
Read Next
November 15, 2026
ট্রাম্পের গল্ফ কোর্স সংস্কার প্রকল্পে আইনি বাধা, কাজ শুরুর আগে ১৪ দিনের স্থগিতাদেশ আদালতের
November 15, 2026
আদিবাসী সমাজের আত্মসম্মান ও সাহসিকতার প্রতীক ভগবান বিরসা মুন্ডা, জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য
November 14, 2026
ডনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ! ইউক্রেনকে প্রস্তাব আমেরিকার, জানালেন জেলেনস্কি
November 14, 2026
জনজাতি গৌরব দিবসে গড়চিরোলি থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ৩ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা
November 14, 2026
রামলীলা ময়দানে বিক্ষোভে নয়া বিধিনিষেধ! সর্বোচ্চ ৫০ হাজার জমায়েত, ১০ দিন আগে অনুমতি বাধ্যতামূলক
November 14, 2026
৬ হাজার কোটি টাকার মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে দেশজুড়ে CBI-এর তল্লাশি, ৬ রাজ্যের ৩৩ জায়গায় অভিযান
Related Articles
Check Also
Close







