বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাবনার কথা তুলেছেন। তাঁর দাবি অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে চলেছে এবং একটি নতুন দল উঠে আসবে, যা সম্ভবত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের কারণে গঠিত হবে। এই নতুন দল তৃণমূল কংগ্রেসের কোনো অংশ থেকে ভেঙে তৈরি হতে পারে বলে তিনি জানান।
এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নবীন বনাম প্রবীণ নেতা-নেত্রীর সংঘাত, এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির জাগরণ নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। শঙ্কু দেবের বক্তব্য, এই পরিস্থিতি থেকে একটি নতুন দল উঠে আসবে, যা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।







