জেলা

দলীয় কর্মী অসুস্থ, পাশে দাঁড়ালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

শিলিগুড়ির 32 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী অসুস্থ অনেক দিন ধরেই। চিকিৎসা করতে বাইরে নিয়ে যেতে হবে কিন্তুুর্ঘর্ঘ সামর্থ নেই। পেটের অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির 32নং ওয়ার্ডের তৃণমূল কর্মী সঞ্জয় দেব। বাড়িতে বাবা,মা স্ত্রী পুত্র সবাই আছে। গত দুবছর ধরে পেটের বিভিন্ন রোগে একেবারেই ধরাশায়ী তিনি এবং তার পরিবার। ভালো ডাক্তার দেখিয়েছেন অনেকবার ডাক্তারেরা জানিয়েছেন লিভারের অসুখ।বাইরে নিয়ে যাওয়া একান্তই প্রয়োজন। কিন্তুু সামর্থ নেই। খবর পেয়েই জেলা সভাপতি পাপিয়া ঘোষ আসলেন তাদের বাড়িতে। পরিবারের লোকজনের সাথে কথা বললেন। জানালেন তৃণমূলের একজন ভালো কর্মী এইভাবে অসুস্থ হয়ে অসহায় হয়ে থাকবেন সেটা তো হতে পারে না,দল তাকে বাইরে পাঠানোর ব্যাবস্থা করবে।যা দরকার আমরা দেব। দরকার হলে আমাদের কর্মীরা ওর সাথে বাইরে যাবে। এদিন জেলা সভাপতিকে বাড়িতে পেয়ে আনন্দিত সঞ্জয় বাবু।জানালন মনের জোর অনেকটাই ফিরে পেলাম। সুস্থ হয়ে আবার দলের কাজ করতে চাই জানালেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.