বিনোদন

শুটিংয়ের মাঝে আহত অভিনেতা অর্জুন কাপুর

নতুন বছরের শুরুতে বলি পড়ায় একের পর এক বিপত্তি ঘটেই চলেছে। প্রথমেই অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে দুষ্কৃতী তান্ডব। এরপরই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে হিন্দি টেলিভিশন জগতের অভিনেতা আমান জয়সওয়াল। এরপরই সামনে এলো অভিনেতা অর্জুন কাপুরের আহত হওয়ার ঘটনা।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নায়ক সাইফ আলি খান। এরই মধ্যে দুর্ঘটনার শিকার হলেন অভিনেতা অর্জন কাপুর। মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র শুটিং চলছিল। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলি তারকা অর্জুন কাপুর। সেই সময় ছাদের একটি অংশ ভেঙে পরে যায়। সেখানেই আহত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর সহ তার সহ অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজ আহত হয়।

এরকম ধরনের পুরনো বাড়ি নির্বাচন করা হয় শুটিংয়ের জন্য। তবে এবার সেখানেই ঘটে গেল বিপত্তি। দিনরাত ওই বাড়িতে শুটিং চলায় অতিরিক্ত আওয়াজের ভাইব্রেশনে এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে সকলে। এই ঘটনায় ছবি ডিরেক্টরের কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন। পাশাপাশি ডিওপি মনু আনন্দের হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। এমনকি অন্য একজন ক্যামেরা সহকারী মেরুদন্ডে প্রচন্ড ব্যথা পেয়েছেন। এছাড়াও গুরুতরভাবে আহত হয়েছে অভিনেতা অর্জুন কাপুর। তবে সকলেই মনে করছে কপাল প্রাণে বেঁচে গেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.