স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না নতুন করে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তুলে ধরেন। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যুক্তি, অনেকে আবেদন না করেও
চাকরি পেয়েছে, সে ক্ষেত্রে আবার পরীক্ষা নেওয়া যায়।
দুপুর ২টা থেকে প্রায় ২ ঘণ্টা চলা শুনানিতে মূল মামলাকারীদের বক্তব্য শোনা হয়। আইনজীবীরা জানান, ওএমআর শিটে অনিয়ম হয়েছে এবং গোটা নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত। ফলে পুরো
প্যানেল বাতিল করা উচিত।
আদালতে ফিরদৌস শামিম জানান, প্রাথমিক দুইটি কাউন্সেলিং সঠিক হলেও পরবর্তীগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে হয়েছে।
প্রধান বিচারপতির প্রশ্ন করেন,
“বৈধ-অবৈধ বাছাই সম্ভব কি?” আইনজীবীরা জানান, তা সম্ভব নয়।
প্রশ্ন ওঠে, ওএমআর শিটে নম্বর নিয়ম মেনে প্রকাশ করা হয়েছিল কি না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, নিয়ম মেনে কাজ হয়নি।
এই মামলায় পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি হবে।







