বাতাসে এখন বসন্তের আমেজ। ফুরফুরে হাওয়া সঙ্গে আবহাওয়াতে উষ্ণতার , কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে চলছে ঝড়-বৃষ্টির তোলপাড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আর কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-সন্ধেয় ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে দোলের সময় থেকেই আরও চড়তে শুরু করবে পারদ। দোলের দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজ্যে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। দোলের পরই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে অনুমান আবহাওয়া অফিসের।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ
৩২ শতাংশ ।







