বিনোদন

অ্যাটলির নতুন ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে ম্রুনাল ঠাকুর

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে প্রথমবার অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির নতুন অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে এই নতুন জুটিকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। ইতিমধ্যে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়ক এবং মুম্বইয়ে ম্রুনালের লুক টেস্টও সম্পন্ন হয়েছে। ছবির গল্পে প্রেম ও অ্যাকশনের সংমিশ্রণ থাকবে বলে জানা গেছে।

শুধু ম্রুনালই নন, এই ছবিতে আরও থাকবেন বলিউডের দুই জনপ্রিয় তারকা— দীপিকা পাড়ুকোন ও জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত, দীপিকার সঙ্গেও আলোচনা চলছে। নতুন এই তারকাময় সংমিশ্রণে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সব কিছু পরিকল্পনা মতো এগোলে চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.