জেলা

জলপাইগুড়িতে আচমকা পুলিশ কর্মীর বাড়িতে CBI হানা

যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির মাঝে সক্রিয় ভাবে কর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। বৃহস্পতিবার জলপাইগুড়িতে এক পুলিশ কর্মীর বাড়িতে হানা দিল সিবিআই। কেন্দ্রীয় বাহিনীরা ঘিরে রেখেছে এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, জলপাইগুড়ি রেসর্কোস পাড়ায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী কানাই দাসের। কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত। বৃহস্পতিবার সকালে তাঁরই বাড়িতে হানা দেয় CBI আধিকারিকরা। পরিবার দাবি জানায়, গোয়েন্দারা মাদক সংক্রান্ত মামলার তদন্তে এসেছিলেন। দীপঙ্করের দাসের বড় ভাই দীবস দাস। তিনি বেসরকারি সংস্থায় কর্মরত। দাদা দিবস দাস বলেন, তার ভাই পুলিশ। তাঁরই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনও বিষয়ে এসেছেন। পাশাপাশি, “আমার ভাইয়ের খোঁজে কয়েকজন এসেছেন। শুধু শুনলাম বিভাগীয় কিছু কাজ কর্ম রয়েছে। সেই নিয়েই বোধহয় কথা বার্তা বলতে এসেছে। তবে এর থেকে বেশি কিছু বলতে পারব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.