রেলের নিয়মে পরিবর্তন , এবার আর ৪ ঘণ্টা নয়, ২৪ ঘণ্টা আগেই ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা প্রকাশিত হবে । ৪ ঘন্টা আগে সংরক্ষিত আসনের তালিকা প্রকাশিত হলে , তাতে বিকল্প ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ , কিন্তু এবার সেই সমস্যা সমাধানের জন্য ২৪ আগে তালিকা প্রকাশ করা হবে বলে খবর। ২৪ ঘণ্টা আগে , সংরক্ষিত আসনের তালিকা প্রকাশিত হলে , রেল মন্ত্রকের দাবী সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে । অনেকটা সময় হাতে থাকায় টিকিট কনফর্ম না হওয়া যাত্রীদেরও সুবিধা হবে বিকল্প ব্যবস্থা করতে।
কোনো যাত্রী যখন ট্রেনের টিকিট বুক করেন, অনেক সময় তার সেই টিকিট কনফার্ম হয় না । এবং ওয়েটিংলিস্টের তালিকা দীর্ঘ থাকলে , টিকিট কনফার্ম হবে কিনা সেই নিয়েও চিন্তা থেকে যায়। ট্রেনে করে অনেকটা দুর যাওয়ার সময় এটিই সবচেয়ে বড় টেনশন থাকে টিকিট কনফার্ম হবে কিনা। উল্লেখ্য , রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই সমস্যা কাটিয়ে উঠতে, রেলওয়ের তরফে এই সিস্টেমে কাজ শুরু হয়। যার মাধ্যমে সেই যাত্রী এখন ২৪ ঘন্টার মধ্যে তার আসন কনফার্মেশনের তথ্য জানতে পারবেন।
প্রসঙ্গত , এর আগে রেলের তরফে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার সময়সীমা বদল করা হয়েছে । গত বছর ১ নভেম্বর এই সময়সীমায় বদল করা হয়। পূর্বে ১২০ দিন আগে থেকেই আগাম টিকিট কাটার সময়সীমা শুরু হত । তবে বর্তমানে , রেল সেই সময়সীম কমিয়ে যাত্রার ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটার ব্যবস্থা করেছে।







