অজানাকে জানতে কার না ভালো লাগে! সাধারণ জ্ঞানের কোন নির্দিষ্ট সীমা নেই। ভূগোল, ইতিহাস, বিজ্ঞানসহ যেকোনো বিষয়েই আমাদের জ্ঞান প্রদান করে। এমন অনেক কিছু আছে যা আমরা জানি না।
তবে অনেক সময় অজান্তেই প্রাণীজ উপাদান সমন্বিত বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে চলি নিয়মিত। কন্ডোম থেকে লিপস্টিক— বহু প্রয়োজনীয় জিনিসই রয়েছে সেই তালিকায়।
লিপস্টিক: অধিকাংশ লিপস্টিকেই বিভিন্ন প্রাণীজ উপাদান ব্যবহার করা হয়। অনেক লিপস্টিকে কারমাইন বলে একটি পদার্থ থাকে, যা পতঙ্গ থেকে পাওয়া যায়। কিছু কিছু লিপস্টিকে মৌচাক থেকে প্রাপ্ত মোম বা ‘বি ওয়াক্স’ ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় ল্যানোলিন নামের এক পদার্থ, যা পাওয়া যায় ভেড়ার শরীর থেকে।
কন্ডোম: অতীতে ভেড়ার অন্ত্র বা ভেড়ার চামড়া দিয়ে এক ধরনের কন্ডোম তৈরি করা হত, যা “ল্যাম্বস্কিন” কন্ডোম নামে পরিচিত। এই কন্ডোম গুলো শরীরের তাপ ধরে রাখতে এবং আরও প্রাকৃতিক অনুভূতি দিতে সাহায্য করে, যদিও বর্তমানে বেশিরভাগ কন্ডোম ল্যাটেক্স বা পলিউরেথেন দিয়ে তৈরি করা হয়।







