আবহাওয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, নিম্নচাপের সম্ভাবনায় রাজ্যে দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের আশঙ্কা, শিগগিরই নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। আর তার প্রভাব পড়তে চলেছে গোটা বাংলাজুড়ে।

সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। মঙ্গলবার সকালেও মেঘলা আকাশ কলকাতায়।

হাওয়া অফিসের মঙ্গলবার সকালের বুলেটিন জানাচ্ছে—

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূমসহ ১৫টি জেলায়ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং জেলায় মাঝারি বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি।

কলকাতায় দিনভর মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির কাছাকাছি।

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, উত্তর–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে বর্তমানে অবস্থান করছে একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড়, যা ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। ফলে আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ— সমগ্র বাংলাতেই দুর্যোগ চলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.