নেপালের বর্তমান পরিস্থিতি ভয়াবহ । অরাজকতার রাজ চলছে পশুপতিনাথের রাজ্যে । প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও , এখনো শান্ত হয় নি নেপালের পরিস্থিতি । এখনো বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ চলছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। অনেকের মতে , নেপালে ফের ফিরতে চলেছে রাজতন্ত্র । এমত পরিস্থিতিতে , বর্তমানে সমাজ মাধ্যমের পাতায়, ঘুরে ফিরে আসছে পুরোনো একটি ভিডিও । বর্তমানে যা মুহুর্মুহু শেয়ার পাচ্ছে , এবং অনবরতই ভাইরাল হচ্ছে ।
ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে একটি ভবিষ্যদ্বানী এবং সেই ভবিষ্যতবাণীতে উল্লেখ রয়েছে , ভারতের ভয়াবহ ভবিষ্যতের কথাও । ভবিষ্যদ্বানী টি করেছেছিলেন , প্রশান্ত কিনি নামের এক জ্যোতিষী । ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসেই , ওই জ্যোতিষ ভবিষ্যদ্বানী করেছিলেন যে নেপালে ২০২৫ সালের গণতন্ত্রের পতন ঘটে , ফের ফিরবে রাজতন্ত্র । তিনি তার কথায় , এও উল্লেখ করেছিলেন , যে নেপালের পরেই পালা আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের । বর্তমানে স্যোসাল মিডিয়ায় ভাইরাল এই ভবিষ্যদ্বানী এর ভিডিও , নিজেও আবার রিপোস্ট করেছেন জ্যোতিষী প্রশান্ত কিনি ।
উল্লেখ্য , সম্প্রতি প্রশান্ত কিনি , ভারতবর্ষ সম্পর্কেও একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বানী করেছেন । তার কথায় , মোদী সরকার ২০৩৯ সালে নিজেদের ক্ষমতা হারাবে । কিন্তু কংগ্রেস বা বিপক্ষ কোনো দল ক্ষমতায় আসবে না ! তাহলে কে আসবে ক্ষমতায় ? কিনি জানিয়েছেন , ভারতে ২০৩৯ সালের পর , আর কোনো ভোট হবে না । ৯১ বছরের গণতন্ত্রের পতন হবে ভারতে। তবে আদেও এই ভবিষ্যদ্বানী , কতটা সত্য হবে , তা সময়ই বলবে ।







