জেলা

সাবাস অভিজিৎ! ফুটপাতে জুতোর দোকান চালিয়ে মাধ্যমিকে ৬৪৯

একদিকে ফুটপাতে জুতোর দোকান অন্যদিকে পড়াশোনা।এই দুই দিক সামলে ও বিদ্যালয়ের সকলের চেয়ে বেশি ৬৪৯ নম্বর পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে অভিজিৎ।

 

নিজের সখ আনদ কে ভুলে বাবার সাথে ফুটপাতে জুতো বিক্রি করেও চমকপ্রদ সাফল্য অর্জন করতে পেরেছে দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দাস। তার প্রাপ্ত নম্বর ৬৪৯। অভিজিৎ এর ইচ্ছে আইটিআই নিয়ে পড়া। অভিজিৎ এর সাফল্যের জন্য এলাকার বাসিন্দারা ছুটে আসে তার কাছে। তার ভবিষ্যৎ সাফল্য অর্জনের কামনা করে। অভিজিৎ এর মা বলেন অনেকটাই কষ্ট করে সে পড়াশোনা চালিয়ে গেছে।আজকে এই সাফল্য আমাদের দারুন ভাবে আনন্দিত করছে। অভিজিৎ এর বাড়ি শহর থেকে ছাড়িয়ে পার্ক মোর এলাকায়। সেখানেই তার বাবার সাথে ফুটপাতে জুতো বিক্রি করে ‌।সব ছাত্রদের পড়াশোনা ছাড়াও কিছু সখের কথা শোনা যায় কিন্তু এই ছাত্র একটু ব্যাতিক্রম। কারণ তার পড়াশোনা ছাড়াও জুতোর দোকান সামলাতে হয়। তাই নিজের এইসব শখ আনন্দ করার সময় পায় না। বাবার দোকানে পড়াশোনা করে অবসর সময়ে জুতোর দোকান সামলায় সে। এই রেজাল্টের জন্য সে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকদের। তাদের জন্যই এই সাফল্য বলে জানিয়েছে অভিজিৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.