রাজনীতি

বিহার বিধানসভা ভোটের আগে আরজেডিতে ভাঙন, দুই বিধায়ক পদত্যাগ

বিহার বিধানসভা ভোটের আগেই আরজেডিতে ভাঙনের আভাস। নওদার বিধায়ক বিভা দেবী ও রাজৌলির বিধায়ক প্রকাশ বীর পদত্যাগ করেছেন। স্পিকার নন্দকিশোর যাদব তাঁদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁরা ভোটের আগে নীতীশ কুমারের দল জেডিইউতে যোগ দিতে পারেন।

এর আগে চেতন আনন্দ ও সঙ্গীতা কুমারীও পদত্যাগ করেছেন। এনডিএ শিবির ইতিমধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত করেছে—বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে লড়বেন। এলজেপি (আর), হাম ও আরএলএমও নির্বাচনে অংশগ্রহণ করবে নির্দিষ্ট আসনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.