বিনোদন

সাদামাটা সম্পর্ক ছিল ভাই দিদির, কোন বিপদের পরে অটুট বন্ধন হল রিধিমা- রানবীরের?

বলিউডের বিখ্যাত পরিবারদের মধ্যে সবচেয়ে উচ্চ সারিতে আছে কাপুর পরিবার। রিধিমা কাপুর ও রণবীর কাপুর, ঋষি কাপুর ও নীতু কাপুর এটাই ছিল তাঁদের সংসার। ঋষি কাপুর তাঁর রাগী মেজাজ, মদ্যপানের জন্য খুব বিখ্যাত ছিলেন। এইসব দেখেই রানবীর কাপুর বেড়ে উঠেছিলেন। কিন্তু দিদি রিধিমার সঙ্গে রণবীরের সম্পর্ক খুবই সাদামাটা ছিল। এই বিষয় সম্প্রতি মুখ খুললেন স্বয়ং রিধিমা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিধিমা বলেন,“আমাদের দুই ভাইবোনের সম্পর্ক একাবারেই আর পাঁচটা সাদামাটা সম্পর্কের মতোই ছিল। তাতে সেভাবে আর কোনও আলাদা সমীকরণ তৈরি হয়নি ছোট থেকেই। তবে সেই সম্পর্ক আমূল বদলে যায় যখন তাঁদের বাবা প্রয়াত হন।”বাবার শূন্যতা, বাবাকে হারানোর শোক দুই ভাইবোনকে আরও কাছাকাছি নিয়ে আসে। দিদি রিধিমা এখনও ভাই রানবীরকে আগলে রাখেন। সবসময় যে কোনো বিপদের মকআবিলা দিদি ভাই একসাথেই করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.