দেশ

রেল বিপর্যয় ছত্তীসগড়ে ,মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৮

প্রথম কামরা উঠে গেল মালগাড়ির উপর! আহত বহু, ওভারহেড তার ছিঁড়ে থমকে রেল চলাচল

ছত্তীসগড়ের বিলাসপুর জেলায় ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি সংঘর্ষে জড়ায় একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালগাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি উঠে যায় মালগাড়ির উপরে।
দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক যাত্রী। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, কোরবা থেকে বিলাসপুরগামী প্যাসেঞ্জার ট্রেনটির মুখোমুখি আসে বিলাসপুর থেকে আসা মালগাড়িটি। “ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও ৪ জন মারা গেছেন,” বলেন তিনি।

রেল ও জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় এবং সিগন্যালিং ব্যবস্থা ব্যাহত হওয়ায় একাধিক ট্রেন বাতিল বা রুট পরিবর্তন করতে হয়েছে।

তদন্তে প্রাথমিক ইঙ্গিত — সিগন্যালিং ত্রুটি
রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যালিং ব্যবস্থার গোলমালেই দুটি ট্রেন একই লাইনে চলে আসে। রেলকর্মীদের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর
রেলের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে—

চম্পা জংশন: ৮০৮৫৯৫৬৫২

রায়গড়: ৯৭৫২৪৮৫৬০

পান্ড্রা রোড: ৮২৯৪৭৩০১৬২

দুর্ঘটনাস্থল: ৯৭৫২৪৮৫৪৯৯ / ৮৬০২০০৭২০২

ক্ষতিপূরণ ঘোষণা
রেলমন্ত্রকের তরফে ঘোষণা —

মৃতদের পরিবারকে ₹১০ লক্ষ টাকা,

গুরুতর আহতদের ₹৫ লক্ষ,

এবং অন্য আহতদের ₹১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

দেশ জুড়ে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষের তরফে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.