ভিন রাজ্য থেকে ফিরে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এদিন রবিবার সকাল নাগাদ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলীর হামিদপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম সরিফুল শেখ বলে জানা গেছে। তার বাড়ি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাঝিদা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া গ্রামে।
রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পূর্বস্থলী থানায় উপস্থিত হয়ে মৃত ওই যুবকের বাবা তিনি জানান, “তার ছেলে অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিল। সে ওখান থেকে যে ফিরে এসেছে, সে বিষয়ে আমরা কিছুই জানতাম না। শনিবার রাতে তার সাথে কথা বলেছি সেই সময় ও কিছু বুঝে উঠতে পারিনি।”
রবিবার সকালে ছেলের যে জায়গায় বিয়ে ঠিক হয়েছিল সেই গ্রামে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারনে ঐ পরিযায়ী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো সে বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না মৃতের পরিবার-পরিজনেরা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে পুলিশ।







